ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সাফজয়ী নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১-১১-২০২৪ বিকাল ৫:৩৩
 গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফজয়ী নারী ফুটবল দলের অভূতপূর্ব বিজয়ের জন্য পুরস্কার হিসেবে এক কোটি টাকা প্রদান করা হয়েছে এবং বিসিবি থেকে ২০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। 
 
এই সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাফজয়ী নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে বলেন, এ সাফল্য বিশ্ব ফুটবলে বাংলাদেশ নারী দলের অবস্থান আরো সুসংহত করেছে। নিরলস অনুশীলন ও পরিশ্রমের মাধ্যমে ফুটবল অঙ্গনে অর্জিত ভাল ফলাফলের এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে এবং জাতির গৌরব বৃদ্ধিতে সকলে সম্মিলিতভাবে অবদান রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি।
 
উপদেষ্টা বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আগামী শনিবার সকাল ১১ টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন। জাতিকে সুন্দর এই বিজয় উপহার দেওয়ার জন্য নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”
 
উল্লেখ্য, নেপালের কাঠমন্ডুতে ৭ দলের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান ছিলো গ্রুপ 'এ' তে। এই গ্রুপের বাকি দুই দল ছিল ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু এবং দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। পরবর্তীতে সেমি-ফাইনালে ভূটানকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উঠে বাংলাদেশ। কাঠমন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামের ফাইনাল ম্যাচে স্বাগতিক শক্তিশালি দল নেপালকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল।

Rp / Rp

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার