রামপুরা-জিরানী খাল পরিচ্ছন্নকরণ অভিযান উদ্বোধনে উপদেষ্টা আসিফ মাহমুদ
(শুক্রবার) ঢাকার রামপুরা ত্রিমোহিনী ঈদগাহ মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় রামপুরা -জিরানী খাল পরিচ্ছন্নকরণ অভিযানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
খাল পরিচ্ছন্নকরণ অভিযানের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে আমরা ৬৪ টি জেলায় ৬৪ টি নির্বাচিত খাল পরিচ্ছন্নকরণ কর্মসূচি হাতে নিয়েছি। আমরা শুধু লোক দেখানোর জন্য একটি খাল পরিষ্কার করতে চাই না। এইজন্য আমরা পানি সম্পদ মন্ত্রণালয়, যুব সংগঠক, আত্মকর্মীসহ সকলকে এই কাজে সম্পৃক্ত করেছি। তিনি বলেন, খাল পরিষ্কারকরণের পর যাতে আবার দূষিত না এই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। পরিবেশ দূষণমুক্ত রাখতে জলাশয় পরিষ্কার রাখার কোন বিকল্প নেই। পরিবেশের উন্নয়ন ও পরিছন্নতা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আমরা যে ৬৪ জেলায় ৬৪ টি খাল পরিষ্কার পরিষ্কার করার কর্মসূচি হাতে নিয়েছি এটা আজকে থেকে শুরু হয়ে আগামী ১৫ ই নভেম্বর পর্যন্ত চালু থাকবে। আমরা প্রত্যেকটি খাল কেন্দ্রিক স্থানীয় পর্যায়ে একটি করে কমিটি করে দেব। কমিটিতে যারা থাকবে তারা দেখবে যে খালটা কারা আবার নোংরা করার চেষ্টা করছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহিদী'র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পানি সম্পদ সচিব জনাব নাজমুল আহসান। অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের যুবকর্মীদের খাল পরিচ্ছন্নকরণ অভিযানের বিষয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।
Rp / Rp
পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী
একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ
Link Copied