ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ ভারত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ৪:৩৮

তিন ম্যাচ টেস্টে সিরিজের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে ভারত। এতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ হাতছাড়া করে রোহিত শর্মার দল। হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ভারতের সামনে। এমন সমীকরণ নিয়ে মুম্বাই টেস্টে মাঠে নামে স্বাগতিকরা। রোমাঞ্চে ভরা ম্যাচে কিউইদের কাছে ২৫ রানে হেরেছে ভারত।

এতেই ২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো ভারত। সবশেষ ২০০০ সালে ঘরের মাঠে টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। সেই সিরিজটি ২-০ তে হেরেছিল ভারত। 

নিজেদের প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। ড্যারি মিচেল ও উইল ইয়োংয়ের ব্যাটে ভর করে ২৩৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। মিচেল ৮২ ও ইয়োং করেন ৭১ রান। জাদেজা ৫টি ও ওয়াশিংটন নেন ৪টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে আজাজ প্যাটেলের ঘূর্ণিতে ২৬৩ রানে অলআউট হয় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন শিবমন গিল। এছাড়া রিঝভ পন্থ করেন ৬০ রান। আজাজ প্যাটেল নেন ৫টি উইকেট। ২৮ রানের লিড পায় ভারত।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। ফের ৫ উইকেটের দেখা পান জাদেজা। ইয়োংয়ের ফিফটিতে ভর করে ১৭৪ রানে অলআউট হয় কিউইরা। ৫১ রান করেন ইয়োং।

জয়ের জন্য ১৪৭ রানের টার্গেট দাঁড়ায় ভারতের সামনে। এই ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৯ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। রোহিত ১১, গিল ১, বিরাট কোহলি ১, জয়সাওয়াল ৫ ও সরফরাজ ১ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর আগ্রাসী ব্যাটিং করতে থাকেন পন্থ। তার ব্যাটে ম্যাচে ফিরে ভারত। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন অন্য ব্যাটাররা। দলীয় ১০৬ রানে ৫৭ বলে ৬৪ রান আউট হন এই উইকেটরক্ষক ব্যাটার।

পন্থের বিদায়ে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। এরপর দ্রুতই আরও তিন উইকেট হারিয়ে ২৯ ওভার ১ বলে ১২১ রানে অলআউট হয় ভারত। আজাজ প্যাটেল ৬টি ও গ্লেন ফিলিপস নেন ৩টি উইকেট।

Admin / Admin

বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নারী ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান