চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কারণ দর্শানোর নোটিশ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সৈনিক লীগের এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আগামী বুধবার সকাল সাড়ে ১০টায় মাহাবুরকে সশরীর হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রোববার অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ এ নোটিশ পাঠান। নোটিশ পাওয়া ওই সৈনিক লীগ নেতার নাম মাহাবুর রহমান ওরফে মাহাম। তিনি রাজশাহী জেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক। গতকাল শনিবার রাতে নিজের ফেসবুকে মাহিয়া মাহিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি।
নোটিশে উল্লেখ করা হয়, গতকাল রাত পৌনে ১১টার দিকে ফেসবুকে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহির (শারমিন আক্তার নিপা) সম্পর্কে কুরুচিপূর্ণ ও মানহানিকর ভিডিও প্রকাশ করেন মাহাবুর রহমান। গণমাধ্যম ও ফেসবুকের মাধ্যমে বিষয়টি অনুসন্ধান কমিটির নজরে এসেছে। ভিডিওতে ভবিষ্যতে নির্বাচনী প্রচারের সময় মাহিয়া মাহিকে জুতাপেটা, প্রচারণায় বাধাসহ যেকোনো ধরনের ক্ষতি করা হবে বলে জানানো হয়। ওই বক্তব্যের মাধ্যমে মাহাবুর রহমান সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮–এর ১১ (ক) বিধি লঙ্ঘন করেছেন, যা নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হবে।
নোটিশে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাহাবুর রহমানের বিরুদ্ধে কেন বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার সময় সশরীর অনুসন্ধান কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে হুমকি দেওয়ার ঘটনায় মাহিয়া মাহির পক্ষে তানোর থানায় একটি অভিযোগ দিয়েছেন তাঁর ফুপাতো ভাই মো. জাহেদুল ইসলাম। থানায় দেওয়া অভিযোগে মাহাবুর রহমানের ফেসবুকে প্রকাশিত ভিডিওর কথা উল্লেখ করে বলা হয়, ভিডিও প্রকাশের পর মাহি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন। ইতিমধ্যে তা জিডি হিসেবে নথিভুক্ত করে আদালতে পাঠানো হয়েছে।
Admin / Admin
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
Link Copied