নড়াইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল ও ভোগকৃত অর্থ ফেরত সহ শাস্তির দাবিতে মানববন্ধন
যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা বনে যাওয়া ভুয়া মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকুসহ অন্যান্য ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল এবং ভাতা সহ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ফেরত নিয়ে শাস্তির দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকৃত মুক্তিযোদ্ধা ছাত্র ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহিদুর রহমান, মুক্তিযোদ্ধা তবিবর রহমান মোল্লা, মুক্তিযোদ্ধা রুনু হোসেন শিকদার, মুক্তিযোদ্ধা শেখ আজিবুর রহমান, মুক্তিযোদ্ধা গফুর শেখ, মুক্তিযোদ্ধা সৈয়দ নাজির আলী, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মোল্লা, বিশিষ্ট সাংবাদিক ও নজরুল গবেষক এইচএম সিরাজ, জেলা সাংবাদিক ইউনিটি এর সভাপতি মোঃ জিয়াউর রহমান জামী, বিশিষ্ট সাংবাদিক জহির ঠাকুর, সাংবাদিক মোস্তফা কামাল, সাংবাদিক খাইরুল আরেফিন রানা, সাংবাদিক হাফিজুল নিলু, সাংবাদিক মশিয়ার রহমান, সাংবাদিক আবু তাহের, সাংবাদিক জান্নাতুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম, ছাত্রসমাজের প্রতিনিধি তাসকিন সহ জেলার সচেতন নাগরিকবৃন্দ। বক্তারা বলেন, অনতিবিলম্বে এনামুল কবির টুকু সহ সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করে তাদের সকল সরকারি সুযোগ-সুবিধা ওভাতা রাষ্ট্রীয় কোষাগারে জমা নিতে হবে ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। মানব বন্ধন শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার দাস এর কাছে স্মারক লিপি প্রদান করা হয়
Admin / Admin
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ