পাটপণ্যের মেলার আয়োজন করতে যাচ্ছে জেডিপিসি
বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর উদ্যোগে আগামী ২৬-৩০ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় জেডিপিসি প্রাঙ্গণে ০৫ (পাঁচ) দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা আয়োজন করা হয়েছে। মেলার সাথে পাটকেন্দ্রিক ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন থাকছে। এর আয়োজন উপলক্ষে আজ সোমবার (৪নভেম্বর) তেজগাঁওয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) প্রেস ব্রিফিং এর আয়োজন করে। এ সময় জেডিপিসি'র নির্বাহী পরিচালক জিনাত আরা, এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের এর সভাপতি এম সাফাক হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেডিপিসি'র নির্বাহী পরিচালক জিনাত বলেন, 'পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে এবং এর ব্যবহারে মানুষকে উৎসাহ দিতে মেলা করা হচ্ছে। সরকার পলির বিকল্প পাট ও অন্যান্য পণ্য চালুর জন্য উদ্যোগ নিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এই মেলার আয়োজন করা হবে। মেলার উদ্বোধন করবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। "
রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতার প্রসঙ্গে এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের এর সভাপতি এম সাফাক হোসেন বলেন, পাট বিষয়ে রচনা (এক হাজার থেকে তিন হাজার শব্দের মধ্যে ) লিখতে গিয়ে প্রতিযোগিরা পাটের বিষয়ে আরো জানবে,আগ্রহী করবে । এর জন্য মন্ত্রণালয় ও জেডিপিসি এবং এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের পেইজের মাধ্যমে নিবন্ধন করা যাবে। পাটের উৎপাদন ও পুরো সাপ্লাই চেইন ফটোগ্রাফির মাধ্যমে প্রদর্শনীতে ফুটিয়ে তোলা হবে ।'
উল্লেখ্য, বহুমুখী পাটপণ্যের প্রচার ও পরিচিত করা এবং তা ব্যবহারে আকৃষ্ট করার লক্ষ্যে এই বহুমুখী পাটপণ্যের একক মেলা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পহেলা নভেম্বর থেকে সমগ্র বাংলাদেশে পলিথিন ব্যাবহার নিষিদ্ধ করা হয়েছে। তাই পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের জনগনকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এইচ এন্ড এইচ ফাউন্ডেশন কর্তৃক 'সোনালী আঁশ পাট দিয়ে স্থির চিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগীতা আয়োজন হচ্ছে এতে সকলকে আমন্ত্রণ জানানো হবে।
প্রসঙ্গত, এ মেলায় বিভিন্ন ধরণের পাটপণ্যের প্রায় ৩০ টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত্রি ০৮ টা পর্যন্ত মেলা চলবে। মেলায় বিভিন্ন প্রকার ব্যাগ , অফিস আইটেমস , নার্সারী আইটেম , হোম টেক্সটাইল , পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরণের জুতা ও শোপিসসহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।
Rp / Rp
পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত: নৌপরিবহন প্রতিমন্ত্রী
একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে সকল শিশুদের,নারীর জন্য নিরাপদ -- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
জাতীয় দিবস উপলক্ষে প্যারেডে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বিজিবির যান্ত্রিক বহর
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ
Link Copied