ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সিরিজ হারলেও হতাশ নন জ্যোতি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১২-২০২৩ দুপুর ১০:১৩

দক্ষিণ আফ্রিকায় দারুণ এক সফরই উপভোগ করেছে বাংলাদেশের মেয়েরা। নারী ক্রিকেটের শক্তিশালী দলের বিপক্ষে টাইগ্রেসদের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতোই। প্রোটিয়াদের তাদের মাটিতেই টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে একটি ম্যাচ হারিয়েছে বাংলাদেশ নারী দল। দেশের ক্রিকেটের সাপেক্ষেই যা বেশ বড় এক অর্জন। 

টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতা হলেও ওয়ানডে সিরিজটায় অবশ্য ২-১ ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। দুই ফরম্যাটের সিরিজ শেষে গতকাল সোমবার রাতে ঢাকা পৌঁছায় তারা।

বিমানবন্দরে এসেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন অধিনায়ক জ্যোতি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে টাইগ্রেস দলপতি বলেন, ‘অবশ্যই, দেখুন আমাদের জন্য বড় সুযোগ ছিল। তবুও দলের পারফর্মম্যান্সে আমি হতাশ নই। কারণ সাউথ আফ্রিকার মাটিতে তাদের আমরা প্রথমবারের মতো হারিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে ধারাবাহিকভাবে দুইটা ম্যাচে দুইশর বেশি রান করেছি এটা কিন্তু দলের জন্য বড় অর্জন।’

দক্ষিণ আফ্রিকা সিরিজের বড় অর্জনের খাতায় যোগ হয়েছে ব্যাটারদের রান। ধারাবাহিকভাবে রান এসেছে টাইগ্রেসদের ব্যাটে। জ্যোতির কথাতেও উঠে এসেছে ব্যাটিং প্রসঙ্গ, ‘এটা সবসময় দেখতাম যে আমাদের ব্যাটিংটা নিয়ে প্রশ্ন উঠতো আমরা কেন রান করতে পারছি না কিংবা ব্যাটাররা কেন একটা ছন্দে আসছে না। আমার কাছে মনে ব্যাটারদের জন্য এই সফরে অন্তত অনেক কিছু অর্জনের ছিল।’

এদিকে বিমানবন্দরে জ্যোতিদের আগমনে খুব বেশি সাংবাদিক উপস্থিত ছিলেন না। তবে বেশি সাংবাদিক না থাকা নিয়ে কোনো আক্ষেপ নেই জ্যোতির, ‘আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা আমরা সেখানে মনোযোগ দিতে চাই। এখন মিডিয়া কতটুুকু কাভার করলো, কেন করলো না, কেন আসলো না সেটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই। কারণ এটা আমাদের কাজ না। সুতরাং যেটা আমাদের কাজ সেটা নিয়ে আমরা ফোকাস করতে চাই।’

Admin / Admin

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার