ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

গ্লোবাল সুপার লিগে খেলবেন তানজিম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ২:৩৯

এ মাসের শেষদিকে মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগ। অতীতের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির আদলে নতুন এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অংশ নেবে রংপুর রাইডার্স। ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল ও স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আর সিপিএলের দল গায়ানার হয়ে দেখা যেতে পারে বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিবকে।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। ১১ ম্যাচের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের সঙ্গে খেলবে। অর্থাৎ তানজিম এই টুর্নামেন্টে খেললে রংপুর রাইডার্সের বিপক্ষেও খেলতে হবে। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

তবে গ্লোবাল সুপার লিগে তানজিমের খেলা নিয়ে শঙ্কা আছে। কারণ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই সময়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে। চোট সারিয়ে তোলা এই পেসারকে খেলার অনুমতি বিসিবি দিবে কি না, তা বড় প্রশ্ন বটে। দল পেলেও তার খেলার বিষয়টি তাই নির্ভর করছে এনওসি পাওয়ার ওপর। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে কাঁধের চোটের কারণে তানজিমকে রাখা হয়নি।

Admin / Admin

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার