ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হত্যা মামলার আসামি গ্রেফতার


তৌহিদ আহমেদ, সোনাতলা  photo তৌহিদ আহমেদ, সোনাতলা
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ৩:৩৯

বগুড়ার সোনাতলা উপজেলার লোহাগাড়া গ্রামে চাচার হাসুয়ার আঘাতে ভাতিজা শহিদ মিশা (১৭)কে খুনের মামলার অন্যতম ৪ আসামীকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ।

মামলার আয়ু এস আই খোরশেদ আলম জানান, ৭ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার পর নারায়নগঞ্জ ও গাজীপুর এলাকার বিভিন্ন জায়গা থেকে র‌্যাবের সহযোগিতায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

 আগামীকাল ৯ নভেম্বর শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।আটককৃতরা হলেন, মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে নিহতের চাচা শহিদুল ইসলাম (৪৫), শরিফুল ইসলাম (২৮), নুরারপটল গ্রামের আতোয়ারের ছেলে আল আমিন (৩৫), গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের মৃত হানিফ শাহ্’র ছেলে নুরনবী শাহ্ চেংটু (৩৫)।

জানা যায়, উপজেলার লোহাগাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে ছয়ফুল ইসলাম(৪৫), ও ছোট ভাই মোঃ শহিদুল ইসলাম(৪০)’র সাথে দীর্ঘদিন ধরে জমিজমা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ৬ আগষ্ট সকাল ৭টার সময় নিজ বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে চাচা মোঃ শহিদুল ইসলাম এর হাসুয়ার আঘাতে ভাতিজা স্কুল ছাত্র শহিদ মিশা (১৬), গুরুত্বর আহত হয়। 

স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ১২ আগষ্ট সে মৃত্যুকোলে ঢলে পড়ে।এ ঘটনায় নিহতের মা সাহিদা বেগম বাদী হয়ে ১৩ আগষ্ট-২৪ সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সোনাতলা থানার মামলা নং-৩।

নিহতের বাবা সাইফুল ইসলাম বলেন,যারা আমার ছেলেকে নিশংস ভাবে হত্য করেছে আমি আদালতের মাধ্যমে তাদের ফাসি দাবি করছি ।

Rp / Rp

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন