নৌকায় ভোট দিয়েছেন বলেই আপনাদের সেবা করতে পাচ্ছি- শেখ হাসিনা
আজ মঙ্গলবার দুপুরে রংপুরের তারাগঞ্জে নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকায় ভোট চেয়ে বলেন, নৌকায় ভোট দেওয়ার কারণে আপনাদের সেবা করতে পাচ্ছি, মানুষের জীবন মানে উন্নয়ন হয়েছে ,মানুষ ক্ষুধার্ত থেকে মুক্ত হয়ে খাদ্য নিরাপত্তার নিশ্চিত হচ্ছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মা-বাবা, ভাইসহ সব স্বজনদের হারিয়েছি। সব শোক-ব্যথা বুকে নিয়ে রাস্তায় নেমেছি। লক্ষ্য একটাই, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।
এসময় প্রধানমন্ত্রী তার সময়কালে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, এই নৌকা নুহ নবীর নৌকা, মহা প্লাবনে মানুষকে বাঁচিয়েছে।
তিনি আরও বলেন, ২০১৮ সালে নির্বাচনের আগে এখানে এসেছিলাম। আপনারা নৌকা মার্কাকে নির্বাচিত করেছেন। নৌকা মার্কা বিজয়ী হয়ে বদরগঞ্জ-তারাগঞ্জের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দুঃখি মানুষের মুখে হাসি ফোটানো। আমি জাতির জনকের সেই স্বপ্ন পূরণের চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, একসময় রংপুর-নীলফামারীসহ এই অঞ্চলের মঙ্গা লেগেই থাকতো, রাস্তাঘাট ছিল না। কথা ছিল নির্বাচিত হলে এই অঞ্চলের মঙ্গা দূর করবো। এখন এই অঞ্চলে মঙ্গা নেই।
প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের ভর্তুকি দিয়ে সার-বীজসহ বিভিন্ন উপকরণ দেয়া হচ্ছে। কৃষকরা এখন কলের লাঙ্গল দিয়ে চাষ করে। পঞ্চাশ থেকে সত্তর শতাংশ কৃষিতে ভর্তুকি দেয়া হচ্ছে। ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসা সেবার জন্য কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি। সাধারণ মানুষ বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা দিয়েছিলাম, এখন ডিজিটাল বাংলাদেশ। সবার হাতে হাতে মোবাইল।
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই দেয়া হচ্ছে। প্রত্যেক এলাকায় মানুষের জন্য ভাগ্য পরিবর্তনের কাজ করছি। ৫৬২টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র করা হয়েছে সারাদেশে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের জন্য সমানভাবে উন্নয়ন করবো। যাদের বাড়ি নেই, তাদের জমি ও বাড়ি দেয়া হয়েছে। যদি কোনো ভূমিহীন থাকে তাহলে আমাকে খবর দেবেন।
আবারও নৌকায় ভোট চেয়ে ঐ আসনের নৌকার প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউককে পরিচয় করিয়ে দেন। এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেতা আমিনুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আব্দুল মতিনসহ অন্যরা সেখানে উপস্থিত ছিলেন, ।
জনসভা শেষে সড়ক পথে স্বামীর বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুর যাবেন শেখ হাসিনা। ফতেহপুরে স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় ও খাবার শেষে বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখানে রংপুর-৫ (পীরগঞ্জ) আসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ভোট চাইবেন তিনি।
Masum / Masum
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী
জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী
কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর