কুষ্টিয়ায় দুর্ঘটনায় এক নারীর মৃত্যু
কুষ্টিয়া -ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা ১৪ মাইল নামক নামক স্থানে রুপালি খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রুপালি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর মোঃ সোহাগ হোসেন এর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালক মোঃ নাহিদ হাসান (রুপালি খাতুনের ছোট বোনের স্বামী) এবং রুপালি খাতুন ঝিনাইদহ থেকে কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। মোটরসাইকেল টি কুষ্টিয়া - ঝিনাইদহ শান্তিডাঙ্গা ১৪ মাইল নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি বড় একটি গর্তে পড়ে হেন্ডেল ঘুরে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঝিনাইদহ গামী একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। মোটরসাইকেল চালক নাহিদ মোটরসাইকেল সহ ছিটকে পড়ে যেয়ে গুরুতর আহত হন এবং নিহত রুপালি খাতুন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গুরুতর আহত অবস্থায় নাহিদ হাসানকে ঝিনাইদা সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে ট্রাক ড্রাইভার ইবি ক্যাম্পাস এর সামনে ট্রাক রেখে দৌড়ে পালিয়ে যায় এবং ইবি থানা পুলিশ ট্রাকটি উদ্ধার করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এস আই সোলেমান গনীর কাছে হস্তান্তর করে।
এইদিকে নবনির্মিত কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে এক বছর যেতে না যেতেই সড়কের এই বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করছেন সবাই । নতুন রাস্তার ছেঁড়া কাঁথার মতো জোড়াতালি অবস্থা! পরিকল্পনাহীন রাস্তার উন্নয়নকাজ ও আইল্যান্ড গুলোতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সঠিকভাবে পরিদর্শনের অভাবে উক্ত সড়কটি ভাঙ্গাচোরা হয়ে পড়েছে, যা প্রায় সারাবছরই সবার নজরে পড়ে। প্রায় অধিকাংশ স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। যার দরুন দিনে রাতে নানা দুর্ঘটনার শিকার হচ্ছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এস আই সোলেমান গনী জানান, ঘাতক ট্রাক আটক করা হয়েছে। এবং লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Admin / Admin
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা