ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

বিপ্লবের চেতনা সমুন্নত রেখে কাজ করতে হবে- এ এফ হাসান আরিফ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১১-১১-২০২৪ বিকাল ৫:৩২
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন,  জুলাই-আগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। শহীদদের রক্তস্নাত এ পলল ভূমিকে একটি সমৃদ্ধ স্বদেশে পরিণত করার মধ্যদিয়েই এ বিপ্লবের সফলতা নির্ভর করবে। 
 
বাংলাদেশকে এ অঞ্চলের একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য ও এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে দেশপ্রেম ও আন্তরিকতার সাথে কাজ করতে তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। 
 
বিমানবন্দরসমূহের সেবার মান আরও বৃদ্ধি, বিমান বাংলাদেশের যাত্রীসেবা, ফ্লাইট সিডিউল ঠিক রাখার ওপর গুরুত্বারোপ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। দেশের পর্যটন আকর্ষণীয় স্থানসমূহকে ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত করার যথাযথ উদ্যোগ এবং কক্সবাজার বিমান বন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা উপদেষ্টা জানান। তিনি আজ অপরাহ্নে সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদেরসাথে মত বিনিময়কালে এ কথা বলেন। 
 
মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায়  অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানা, আব্দুন নাসের খান, ফাতেমা রহিম ভীনা, মো. আনিসুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। 
 
এর আগে নবনিযুক্ত উপদেষ্টা মন্ত্রণালয়ে এসে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপণ  করেন। 

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ