ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সাইকেল চালিয়ে নৌকায় ভোট চাইলেন নায়ক ফেরদৌস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১২-২০২৩ দুপুর ১১:৪৩

নিজ নির্বাচনী এলাকায় সাইকেল চালিয়ে র‌্যালি করে নৌকা মার্কায় ভোট চেয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদ। এ সময় তার সঙ্গে ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্ট সংগঠনের শতাধিক সাইক্লিস্টরাও অংশ নেন। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় জিগাতলা বাসস্ট্যান্ডের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে থেকে এই র‌্যালি শুরু হয়।

মূলত, নির্বাচনী প্রচারণার পাশাপাশি নাগরিক সুস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। বরাবরের মতোই নায়ক ফেরদৌসকে কাছে পেয়ে উচ্ছ্বাস ছিল মানুষের মধ্যে। অনেককে দেখা যায় সামনে এসে সেলফি তুলতেও।

সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে এই এলাকার তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে এবং স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি বলেন, ঢাকা-১০ আসন বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে দেশের প্রথম সারির অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যেখানে তরুণ প্রজন্মের বড় একটি অংশ বেড়ে উঠছে। আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এই এলাকার তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করব।

তিনি বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হবে। তাদের যোগ্য করে গড়ে তুলতে আমাদের সুযোগ করে দিতে হবে।

উল্লেখ্য, ঢাকা-১০ আসন রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা, শিক্ষা-প্রতিষ্ঠান, বিজনেস হাব ও বঙ্গবন্ধুর বাড়িসহ অনেক কারণেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে।

Admin / Admin

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী