মেহেরপুর জেলায় গাংনীতে অস্ত্র-গুলিসহ ইউপি মেম্বার টুটুল আটক
মেহেরপুর জেলার গাংনীতে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল (৫২) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।
রবিবার সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করে। আটককৃত আজমাইন হোসেন টুটুল জেলার গাংনী উপজেলার লক্ষীণারায়নপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলী ছেলে ও কাথুলী ইউনিয়ন পরিষদের সদস্য।
জানা গেছে,আজমাইন হােসেন টুটুল নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির পাশে তামাক ঘরের নিকট খড়ির গাদার নিচ থেকে ১টি ওয়ান শুটার গান,২ রাউন্ড গুলি উদ্ধার করা হয় । এসময় ৪টি দেশীয় অস্ত্র (হাসুয়া), কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাশকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি স্যার, ২০ পিস কম্বল, দুটি সেলাই মেশিন,৩০ কেজি পুষ্টি চাউল ও ৩ প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাউল উদ্ধার করা হয়।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন,র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-১২) মেহেরপুর সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার আশরাফুল্লাহ্ ও গাংনী থানা পুলিশের এস আই কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
Rp / Rp
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
Link Copied