ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করতে হবে-- উপদেষ্ঠা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৭-১১-২০২৪ বিকাল ৭:১২
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্ঠা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যথাযথভাবে এবং যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। প্রকল্পবাস্তায়নে দ্রুততার সাথে করতে হবে। প্রকল্পের দীর্ঘসূত্রিতার ফলে উন্নয়ন সহযোগিরা নেতিবাচক ধারনা পোষন করেন,তারা আমাদের সাথে কাজের উৎসাহ হারিয়ে ফেলে। কোনো কারণে প্রকল্প বাস্তবায়নে সময় বেশী লাগলে সেক্ষেত্রে উন্নয়ন সহোযোগিদের সাথে সমন্বয় করে কাজ করা উচিত। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি ও স্বজনপ্রীতি  বন্ধ করতে হবে।
আজ (বরিবার) মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অর্ন্তভূক্ত প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভায়(এডিবি) তিনি এসব কথা বলেন। ১৯টি দপ্তর সংস্থার মোট ২৩০ টি প্রকল্প এর মধ্যে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প  ৬২টি,জিওবি অর্থায়নে ১৬৮টি প্রকল্প  এবং চলমান এসব প্রকল্পে মোট বাজেট বরাদ্দ ৩৫৮০৮৮৮.০০ টাকা (লক্ষ টাকায়),জিওবি বরাদ্দ ২২৭২৪২৬.০০ টাকা (লক্ষ টাকায়),বৈদেশিক সহায়তা ১৩০৮৪৬২.০০ টাকা (লক্ষ টাকায়।  
রাস্তা বা কালভার্ট এর কাজ করতে চাহিদা কিভাবে নিরুপণ করতে হয় যানতে চেয়ে তিনি বলেন, কনসালটেন্ট নিয়োগে সময়ক্ষেপন প্রকল্প বাস্তবায়নে প্রভাব পরে। কনসালটেন্ট নিয়োগে সংক্ষিপ্ত সময়ে কিভাবে করা যায় সে উদ্যোগ গ্রহণ করতে হবে।
উপদেষ্ঠা আসিফ মাহমুদ আরো বলেন,যাদের রক্তের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ পেয়েছি তাদের রক্ত বৃথা যেতে দিবো না। নতুন দেশে মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। আমাদের সবার চেষ্টা থাকবে মানুষের আশার প্রতিফলন ঘটাতে। এই মন্ত্রণালয়ের জনসম্পৃক্ততা বেশী দায়িত্ব্ও বেশী তিনি সবাইকে দায়িত্ব গুরুত্বের সাথে পালন করার আহবান জানান । 
অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্বে) মো: নজরুল ইসলাম। এছারা মন্ত্রণালয়ের উর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রকল্প পরিচালক, চিফ ইঞ্জিনিয়ার ও নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ