ফেরি করে গাঁজা বিক্রি; তিন কেজি গাঁজাসহ গ্রেফতার তিন
অদ্য ২১ নভেম্বর, ২০২৪ খ্রি.দক্ষিণ বাড্ডা এলাকায় ফেরি করে গাঁজা বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ ইয়াসিন শিকদার (২৭), ২। মোঃ মাসুদ রানা (৩২) ও ৩। মোঃ সাইফুল ইসলাম ওরফে সানি (৩৪)।
বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ১২:৩০ ঘটিকায় দক্ষিণ বাড্ডার শিমুলতলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের প্রত্যেকের নিকট থেকে এক কেজি করে মোট তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে বিশেষ অভিযান ডিউটি করাকালীন টহলটিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে দক্ষিণ বাড্ডার শিমুলতলা এলাকায় কয়েকজন গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১২:৩০ ঘটিকায় সেখানে অভিযান চালিয়ে ইয়াসিন, মাসুদ ও সাইফুল নামে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের প্রত্যেকের নিকট থেকে এক কেজি করে মোট তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বাড্ডাসহ বিভিন্ন এলাকায় পরস্পর যোগসাজসে গাঁজা বিক্রি করে থাকে।
রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেফতারকৃত ইয়াসিনের নামে চারটি, মাসুদের নামে সাতটি, সাইফুলের নামে পাঁচটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied