ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

মর্যাদাপূর্ণ সমাজ রুপান্তরে কাজ করতে হবে: বাণিজ্য উপদেষ্টা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৩-১১-২০২৪ দুপুর ২:১১
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, মর্যাদাপূর্ণ সমাজ রুপান্তরে কাজ করতে হবে।আর এতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
 
আজ শনিবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা রিপোটার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মাঝে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন , দেশে বিগত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভিক্ত ছিল। ভীতসন্ত্রস্ত ছিল প্রত্যেক সেক্টরের লোকজন। 
 
বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে । চাহিদা এবং যোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি। এজন্য তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা এবং দোয়া কামনা করেন। দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে বলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, আপনাদের সকলের সহযোগিতায়, চিনির দাম, পেঁয়াজের দাম ও তেলের দাম কিছুটা কমে এসেছে ইতোমধ্যে। জ্ঞান অর্জনকে একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন,শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে এবং একই সাথে লক্ষ্য অর্জনে প্রত্যয়ী হতে হবে। 
 
ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি মো: শুকুর আলী শুভ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান রিস্ক ম্যানেজমেন্ট কমিটি একেএম মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন। পরে ঢাকা রিপোটার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন। 
 
 

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ