ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না, সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে-ভূমি উপদেষ্টা


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৬-১১-২০২৪ বিকাল ৬:১০

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু নিজেদের অধিকার আদায় বা সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা ভাবলে চলবে না। সাধারণ মানুষের সার্বিক কল্যাণে আত্মনিবেদিত হতে হবে।তিনি জুলাই-আগষ্ট বিপ্লবের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নেয়ার অংশ হিসেবে সকলের জন্য নাগরিক বান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে হবে। তিনি আজ ভূমি ভবন মিলনায়তনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারী পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৪-২৭) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন। পরিষদের সভাপতি মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, অধিদপ্তরের মহাপরিচালক মহ. মনিরুজ্জামান, সংগঠনের সাবেক সভাপতি সুরতুজ্জামান ও নির্বাচিত সাধারণ সম্পাদক মো: সাখাওয়াৎ হোসেন।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমির মালিকানা ও মালিকানার ওপর ভিত্তি করে ম্যাপ তৈরিতে নির্দিষ্ট সময় পরপর জরিপ কাজ পরিচালিত হয়। এসব জরিপের কারণে দেশের আইনাংগনে অধিকাংশ মামলা-মোকদ্দমা চলছে। কারণ এ জরিপে মালিকানার স্বত্বলিপি হাতে লেখা হত। ভূমি মন্ত্রণালয় কর্তৃক আধুনিক তথ্য প্রযুক্তি পদ্ধতিতে ভূমি জরিপ কাজ পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।ভূমি সচিব বলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীগণ দেশের ভূমি খাতে জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ সরকার অধিদপ্তরের জনবল বৃদ্ধি, স্বাভাবিক পদোন্নতি ও জরিপ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সংস্থানসহ কোন সমস্যাই সমাধান করেনি।তিনি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে শূন্যপদ পূরণ, নিয়মিত পদোন্নতি, আবাসন সুবিধাদান ও আধুনিক জরিপ কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা গ্রহণসহ সার্বিক সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ