১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর)
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণায়ের উদ্যোগে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনের লক্ষ্যে জুলাই বিপ্লব পরবর্তী বর্তমান প্রেক্ষাপট বিবেচনাপূর্বক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, বেসরকারি সংস্থা, ডেভেলপমেন্ট পার্টনার, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, স্যোসাল ওয়ার্কার, যুব ফোরাম, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত উদীয়মান ইনফ্লুয়েন্সার, শিক্ষার্থী ও সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে দেশব্যাপী বিভিন্ন প্রচার- প্রচারণমূলক কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই পক্ষটি প্রতি বছর ২৫ নভেম্বর (আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস) থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর (আন্তর্জাতিক মানবাধিকার দিবস) পর্যন্ত চলমান থাকে। এর উদ্দেশ্য হচ্ছে, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং নীতিগত ও সামাজিক ইতিবাচক পরিবর্তন সাধন।
এবারের ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-এর গ্লোবাল থিম হলো- "Towards Beijing +30: Unite to End Violence Against Women and Girls" এবং জাতীয় পর্যায়ে বাংলা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- "নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি'।
প্রিয় সাংবাদিকবৃন্দ,
গত ১৭ নভেম্বর ২০১৪ তারিখ বাংলাদেশ শিশু একাডেমিতে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনের নিমিত্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠ পর্যায়ে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষো কী কী কার্যক্রম গ্রহণ করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, বেসরকারি সংস্থা বরাবরে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে। এছাড়াও ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে গৃহীত কার্যক্রমসমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও মাঠ প্রশাসনে যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পত্র প্রেরণ করা হয়েছে।
১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ হলো: জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সংলাপ। কর্মশালা/ গোলটেবিল বৈঠক/ সভা/ সেমিনার আয়োজন: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম; ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা; প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধমূলক একযোগে শপথবাক্য পাঠ: সকল মোবাইল অপারেটরদের মাধ্যমে সকল নাগরিককে নারীও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে ক্ষুদে বার্তা প্রেরণ; ক্ষতিকর সামাজিক আচরণ। রীতিনীতি পরিবর্তনে ধর্মীয় নেতৃবৃন্দদের সাথে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সংলাপ। কর্মশালার আয়োজন: দেশের সকল মসজিদে জুমার খুৎবায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ বয়ান: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণপরিবহন, পাবলিক স্পেস ও কর্মস্থলে নারীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে প্রচারণা/ মতবিনিময় সভা; নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক আর্ট প্রদর্শনী, পথ নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন; শিক্ষার্থী ও যুব সমাজদের সম্পৃক্ত করে বিশেষ প্রচারণা কার্যক্রম পরিচালনা; স্থানীয় সরকার প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা ও মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তর/ সংস্থা, সম্পৃক্ত করে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক প্রচার-প্রচারনা; জুলাই বিপ্লবে নারীদের কীর্তিগাঁথা ও অবদানকে উপজীব্য করে প্রচারণামূলক বিশেষ কার্যক্রম।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা প্রত্যাশা করি আপনারা সকলে যারা এখানে উপস্থিত রয়েছেন ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও প্রচারে আপনাদের সক্রিয় সহযোগিতা কামনা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন মুক্ত হবে যা বৈষমাহীন নতুন বাংলাদেশ বিনির্মানে সহায়ক হবে।
Rp / Rp
ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন
ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ
১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান
জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ
Link Copied