বকশীগঞ্জে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শহিদ ও আহতদের পরিবারের উপস্থিতিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের বীরত্বের কৃতিত্বে তাদের পরিবারকে সমবেদনা জানিয়ে ফুলের তোড়া প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ ।
এছাড়াও ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ রিপনের ভাই সরকার আকতার হোসেন, শহীদ ফজলুল করিমের ভাই জিলানী, আহত ওয়ালিউল হাসান রাজুর পিতা সাংবাদিক আব্দুর রাজ্জাক মাহমুদ ও আহত শহিদুল ইসলাম সানির বড় ভাই শামীম। স্মরণ সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা , গণমাধ্যম কর্মী ও নানা মহলের সুধীজন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
Rp / Rp
দেশের প্রয়োজনে আবারও রাজপথে মুক্তিযোদ্ধারা: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম
বকশীগঞ্জে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১২ শ ৯৫ পরিবার
বাগেরহাটে ইউনিয়ন নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা
মহাদেবপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের ৬ জন চীনা নাগরিকসহ মোট ৯ জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
বাগেরহাটে ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদনে আনন্দ মিছিল
বাগেরহাটে ফ্যাক্ট চেকিং শির্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমনিরহাট সীমান্ত এলাকায় আহতের পর যুবকের মৃত্যু
দীর্ঘ ৮ বছর পর বাগেরহাট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা রাসেল সভাপতি রাহুল সম্পাদক
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাগেরহাটে প্রেস ব্রিফিং
সুন্দরবনে বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময়, হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলে উদ্ধার
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা
দিনাজপুরে জমি নিয়ে বিরোধে বাবা ও সৎ ভাই খুন
Link Copied