ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত


ফখরুল ইসলাম.ফেনী জেলা প্রতিনিধি photo ফখরুল ইসলাম.ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১১-২০২৪ বিকাল ৬:২

ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, ছাগলনাইয়া পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ জানে আলম, উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার একেএম  ফাহাদ, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবদুল মন্নান, পরিসংখ্যান অফিসার আবু বকর সিদ্দিক, ছাগলনাইয়া থানার সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আফছার,  মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক, দৈনিক মুক্ত খবর ও ডেইলি স্টেট সাংবাদিক মাসুম বিল্লাহ ভূঁইয়া, সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটি ছাগলনাইয়ার প্রতিনিধি গাজী রাজ্জাক হোসেন মজুমদার সহ আরো অনেকে। সভায় সিদ্ধান্ত গৃহিত হয়, নেটওয়ার্ক খোঁজার নামে সীমান্তে চোরাকারবারিদের সহযোগীদের বিষয়ে সতর্ক থাকা, ব্যাটারি চালিত অটোরিকশাকে নীতিমালায় আনা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে উদ্বুদ্ধ করণ, নিত্য পন্যের দাম নিয়ন্ত্রণে প্রদক্ষেপ  গ্রহণ , মাটি কাটা ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সীমান্তে চোরাচালান অভিযানে গত ১ মাসে ২ কোটি ১ লাখ ৭০ হাজার টাকার মালামাল জব্দ করা হয় বলে জানানো হয়।

Rp / Rp

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের নিয়ন্ত্রিত বিস্ফোরণে দুই পাইপবোমা নিষ্ক্রিয়

বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা দিয়েছে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) কর্তৃক ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় চোরা চালানী মালামাল জব্দ

মহাদেবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মহাদেবপুরে  নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষায় শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ

মহাদেবপুরে জল বায়ুর প্রভাব মোকাবেলায় যুব ফোরামের ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ব্যাক ওয়াটার ট্যুরিজম উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সোপান সমবায় সমিতির আয়োজনে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়ন

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন

শুধুমাত্র জিয়া দম্পতির সন্তান হাওয়ায় কোককে হত্যা  করেছে - ফ্যাসিবাদীরা

বাগেরহাট শহরের ২ টি ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি