শ্রীপুরে মসজিদের ঢুকে দাতা পরিবারের উপরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়ায় জুম্মার নামাজের পুর্ব মুহুর্তে মসজিদে ঢুকে দাতা পরিবারের ওপর হামলার প্রতিবাদে সংবাদ করা হয়েছে।
শনিবার(৩০নভেম্বর) বিকালে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া বায়তুল আতিন জামে মসজিদের পাশের মাঠে দাতা পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাতা সদস্য মামুন বেপারী বলেন,শুক্রবার মসজিদে জুমার নামাজের সময় ও মসজিদে খুতবা পাঠের পূর্ব মুহূর্তে উক্ত মসজিদের নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেওয়ার সময় শ্রীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক খোকন তার সদল বলে আমাদের উপর হামলা চালায়। এ হামলায় আমার বড় ভাই হুমায়ুন বেপারী ও আমার চাচা তালেব হোসেন সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
মসজিদের ভিতর প্রবেশ করে এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনগত বিচার দাবি করে মামুন বেপারি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারেরও দাবী জানান।
মসজিদের ভেতরে প্রবেশ করে হামলাকারীদের সামাজিক ভাবেও বয়কটের দাবী জানান তিনি।
Rp / Rp
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না