বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতার আসার একমাত্র পথ -- স্থানীয় সরকার উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র পথ; অভ্যন্তরীণ ও ভারতের সকল প্রকার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।
আজ (শনিবার) মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মুরাদনগর উপজেলার স্থানীয় জনগণের পক্ষ থেকে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।
এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বদ্ধমূল ধারণা জন্মে গেছে যে, ভারতের আশীর্বাদ ছাড়া বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। আপনাদের মনে করিয়ে দিতে চাই, স্বৈরাচারী হাসিনার উপর ভারতের সবচেয়ে বেশি আশীর্বাদ ছিল, কিন্তু যার পরিণতি দৃশ্যমান।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সহস্র যোদ্ধার রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য একসাথে আমৃত্য কাজ করে যেতে হবে। দেশের স্বার্থে জনগণের প্রতিনিধি হয়ে ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে সকলের সহযোগিতা আশা করেন স্থানীয় সরকার উপদেষ্টা।
উপদেষ্টা আরো বলেন, পতিত স্বৈরাচারের আমলে ক্ষোভের বশবর্তী হয়ে কুমিল্লা নামে বিভাগ না হওয়ার কথা বলা হয়েছিলো। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে কুমিল্লাকে প্রশাসনিক বিভাগে পরিণত করতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করবো এবং বিভাগ হলে 'কুমিল্লা' নামেই হবে।
এর আগে দুপুরে মুরাদনগর উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, জনগণের কাতারে নেমে সাধারণ মানুষের সাথে দূরত্ব কমিয়ে এনে একসাথে কাজ করতে হবে। এছাড়াও উপজেলায় চাঁদাবাজি ও দখলদারিত্ব যেনো না থাকে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন তিনি। উপজেলার উন্নয়ন কাজে গতিশীলতা আনতে সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান ব্যক্ত করেন উপদেষ্টা।
কুমিল্লা সফরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব), উপদেষ্টা’র একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, জনসংযোগ কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ উপদেষ্টা’র সফরসঙ্গী ছিলেন।
Rp / Rp
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে