ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শিবগঞ্জ উপজেলা মোকামতলায় ভাঙ্গারি দোকানে আগুন


তৌহিদ আহমেদ, সোনাতলা  photo তৌহিদ আহমেদ, সোনাতলা
প্রকাশিত: ৩-১২-২০২৪ রাত ১১:০

বগুড়ার শিবগঞ্জ উপজেলা মোকামতলায় একটি প্লাস্টিক ভাঙ্গারি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলার মোকামতলা বন্দরে দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে ওই দোকানের পুরাতন প্লাস্টিক পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, আমজাদ হোসেন নামে এক ব্যক্তি মোকামতলা বন্দরের দক্ষিণে মহাসড়কের পাশে ভাঙ্গারির দোকান পরিচালনা করেন। তার দোকানে পুরাতন টায়ার ও প্লাস্টিকসহ নানা ধরনের ভাঙ্গারির মালামাল মজুদ করা ছিলো। 

মঙ্গলবার বিকাল ৫ টার সময় ওই দোকানের পাশে ময়লার স্তুূপে আগুন দেওয়া হয়। সেখান থেকে ধীরে ধীরে দোকানে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শিবগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোহাতাব হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Rp / Rp

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন