ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

শ্রীপুরে রাস্তা কেটে পাইপ বসিয়ে ফ্যাক্টরির বর্জ্য খালে ফেলায় এলাকাবাসীর বিক্ষোভ


আবু নাইম, শ্রীপুর প্রতিনিধি  photo আবু নাইম, শ্রীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-১২-২০২৪ বিকাল ৭:৪৯

গাজীপুরের শ্রীপুরে কার্পেটিং রাস্তা কেটে পাইপ বসিয়ে মেঘনা গ্রুপ ফ্যাক্টরি বর্জ্য স্থানীয় উড়িয়াদি খালে ফেলার কাজে এলাকাবাসীর বাঁধা। এসময় কয়েক জনের উপর হামলার ঘটনায় কায়েতপাড়া-বাউনি বাজার আঞ্চলিক সড়কে বিক্ষোভ করেছে শতাধিক নারী পুরুষ। এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও শ্রীপুর থানায় তিন জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীর পক্ষে মোশারফ হোসেন। 

০৪ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের মেঘনা ফ্যাক্টরির সামনে বাপ্পি নামের এক যুবককে মারধর করার অভিযোগ উঠে স্থানিয় বিএনপি নেতা এমদাদ প্রধানের বিরুদ্ধে। 

অভিযোগ সূত্রে জানাযায়, গত ২৭ নভেম্বর বিকেল ৩টার দিকে কায়েতপাড়া-বাউনি বাজার সড়কের খনন কাজ শুরু করে। পাকা রাস্তার ক্ষতি হচ্ছে দেখে এলাকাবাসী বাঁধা প্রধান করে। এসময় ফ্যাক্টরি পক্ষে ভাড়াটে লোকজন গিয়ে এলাকার লোকজনদের মারধরের হুমকি প্রদান করে। পরে ৪ ডিসেম্বর সকালে ফ্যাক্টরি পাশে বাপ্পিকে মারধর করে। খবর পেয়ে স্থানীয়রা প্রতিবাদ করিলে তাদেরকে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করা হয়।

এ ব্যপারে এমদাদ প্রধান সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সারাদিন গাজীপুরে ছিলাম। এসব ব্যপারে আমি কিছুই জানিনা।

এ ব্যপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

Rp / Rp

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ