লোহাগড়ায় বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দেওয়ায় সংবাদ সম্মেলন
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ৫ নং লক্ষীপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপির সদস্য মোঃ শরিফুল মোল্লা সহ একাধিক বিএনপির সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।
গত ৪ আগস্ট লোহাগড়া পৌরসভার সিএন্ডবি চৌরাস্তায় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে ৯ ডিসেম্বর তারিখে ২৯৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় এ নাশকতার মামলা দায়ের করেন যাহার নং ১১/২৯৬ তারিখ ৯ ডিসেম্বর ২০২৪।
এই মামলায় লক্ষীপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ডাসেরডাংগা গ্রামের মোঃ শরিফুল ইসলামকে আসামি করা হয়। কিন্ত শরিফুল ইসলাম লক্ষীপাশা ইউনিয়নের বিএনপির ১ নং ওয়ার্ডের সক্রিয় সদস্য। এছাড়া ওই ইউনিয়নের বিএনপির আরো নেতা কর্মীকে আসামি করা হয়েছে। এনিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
একারনে ১১ ডিসেম্বর বিকালে রামপুরস্থ ঢাকা- বেনাপোল মহাসড়কের পাশে সংবাদ সম্মেলন করেন বিএনপি ওয়ার্ড কমিটির সদস্য মোঃ শরিফুল ইসলাম।
এক সংবাদ সম্মেলনে বিএনপির কর্মী মোঃ শরিফুল মোল্লা বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছি। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলায় আমাকে জড়ানো হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমার নাম সহ লক্ষীপাশা ইউনিয়নের সকল নেতা কর্মীর নামে যে মামলা হয়েছে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল মল্লিক,লক্ষীপাশা ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান। সহ সভাপতি মোঃ তরিকুল ইসলাম ছবি, ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ আকবার হোসেন,সহ সভাপতি তবিবর শেখ, সাধারণ সম্পাদক মোঃ ইউনুস ঠাকুর,বিএনপি নেতা মোঃ সাত্তার শেখ প্রমুখ।
বক্তরা বলেন ১৬ টি বছর হামলা,মামলার,নির্যাতনের শিকার হয়ে ও দল ত্যাগ করি নাই।আজ আওয়ামী ফ্যাস্টিষ্ট পতনের পর আবার ও মামলার শিকার হলাম এ খুবই দুঃখ জনক। উল্লেখিত দায়ের কৃত মামলায় বিএনপির নেতা কর্মীদের আসামি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অতিসত্বর বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে 'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত
১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান
২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান