ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সমন্বয়ে সম্প্রচার কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়ে অভিমত


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৫-১২-২০২৪ রাত ৮:১২
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সমন্বয়ে সম্প্রচার কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং সেটিতে কর্তৃপক্ষের পূর্ণ স্বায়ত্তশাসন প্রয়োজন। রবিবার (১৫ই ডিসেম্বর) তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের কার্যালয়ে বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালকগণের সঙ্গে কমিশনের মতবিনিময় সভায় এই অভিমত দেওয়া হয়। 
 
সভায় কমিশনপ্রধান কামাল আহমেদ বলেন, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে যা যা করা প্রয়োজন, তা করতে হবে। গণমাধ্যমের মধ্যে একটা বড়ো অংশ হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থার সংবাদ ও অনুষ্ঠানে বহুমত বা ভিন্নমতের প্রতিফলন থাকা প্রয়োজন। 
 
মতবিনিময় সভায় বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক মো. মাহবুবুল আলম জানান, বেতার কি এখনো আছে বা চলে, এটা সাধারণ শ্রোতার প্রশ্ন। নীতিনির্ধারক এবং সর্বোচ্চ পর্যায়ের মানুষও এই প্রশ্ন করে থাকেন। তিনি বলেন, বাংলাদেশ বেতারের কৃষিবিষয়ক অনুষ্ঠান ও ওয়ার্ল্ড নিউজ খুব জনপ্রিয় ছিল। বাংলাদেশ বেতারের আরেক সাবেক মহাপরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ বেতার ও টেলিভিশন যতদিন সরকারের নিয়ন্ত্রণে থাকবে, ততদিন সরকারের নির্দেশনায় অনুষ্ঠান ও সংবাদ প্রচার করতে হবে। কোনো কোনো সময় স্থানীয় এমপিদের সংবাদ প্রচার না করলে তাঁরা উষ্মা প্রকাশ করতেন। যদি কোনো সম্প্রচার কমিশন থাকে, তাহলে এই মানসিকতার পরিবর্তন হবে।
 
সভায় বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক শাহজাদী আঞ্জুমান আরা বলেন, অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ক্ষেত্রে অলিখিত নির্দেশনা ছিল। কেউ কেউ তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে খুশি করার জন্য অনুষ্ঠান ও সংবাদ প্রচার করতো। সভায় বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ন চন্দ্র শীল জানান, সংস্কার হতে হবে; সেই সংস্কারের ফল যদি গ্রামের কৃষক পর্যন্ত পৌঁছায়, সেটা হলো আসল সংস্কার। বেতারের এখনো হাজার হাজার শ্রোতা আছে, যেখানে বিদ্যুৎ নেই সেখানে মানুষ বেতার শোনে। বাংলাদেশ বেতারের আরেক সাবেক মহাপরিচালক খাদিজা বেগম জানান, বেতারে সংস্কার করা দরকার। বেতারে তথ্য ক্যাডারের কর্মকর্তারা কাজ করেন। তাঁদের দক্ষ করে তৈরি করতে একটি নেতৃত্ব প্রয়োজন।
 
সভায় বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক  মো. মজিবুর রহমান জানান, সম্প্রচারের ক্ষেত্রে গত ২০ বছরে যে প্রসার হয়েছে, সে মোতাবেক আমাদের যুগোপযোগী সম্প্রচার আইন ও নীতিমালা প্রয়োজন। বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান বলেন, বাংলাদেশ বেতার এখন নিউ মিডিয়াতে চলে এসেছে। বেতারে হাজারো সৃজনশীল অনুষ্ঠান আছে। স্বায়ত্তশাসনের ক্ষেত্রে বেতারের সীমাবদ্ধতার বিষয়গুলো বিবেচনা করা প্রয়োজন। মতবিনিময় সভায় বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া জানান, বাংলাদেশ বেতারের সৃষ্টিকাল থেকে এ যাবৎ কখনো কোনো গবেষণা করা হয়নি। এটি করা উচিত ছিল।
 
বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক মো. ছালাহ্ উদ্দিন বলেন, নব্বইয়ের দশকে বেতারের অনুষ্ঠানসমূহ যেভাবে মনিটরিং করা হতো, বর্তমানে সেভাবে মনিটরিং হয় না। মতবিনিময় সভায় কমিশনপ্রধান কামাল আহমেদ, কমিশনের সদস্য শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, সৈয়দ আবদাল আহমেদ, টিটু দত্ত গুপ্ত ও কামরুন্নেসা হাসান উপস্থিত ছিলেন।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ