ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

বিনম্র শ্রদ্ধায় মহান বিজয় দিবস উদযাপন করেছে ফায়ার সার্ভিস


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৬-১২-২০২৪ বিকাল ৭:২৪

সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোকসজ্জা, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, প্রীতি ক্রিকেট ম্যাচ এবং শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়।

 ১৬ ডিসেম্বর সকাল ৯:০০ ঘটিকায় কর্মকর্তাদের নিয়ে ঢাকার মিরপুর ট্রেনিং কমপ্লেক্সের শহিদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় অধিদপ্তরের পরিচালকবৃন্দ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ অন্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এরপর কর্মকর্তা-কর্মচারীদের ছেলে-মেয়েদের অংশগ্রহণে বাংলাদেশ ও মহান মুক্তিযুদ্ধের উপর চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলা ১১:০০টা থেকে মিরপুর ট্রেনিং কমপ্লেক্স বনাম ঢাকা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে টি২০ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ক্রিকেট ম্যাচে ঢাকা বিভাগ জয় লাভ করে। দেশের সকল ফায়ার সার্ভিস স্টেশনে সকল সদস্যের জন্য বড়খানার আয়োজন করা হয়। জোহর নামাজ শেষে ফায়ার সার্ভিসের সকল মসজিদে দোয়া আয়োজনের মধ্য দিয়ে সারাদিনের কর্মসূচি সমাপ্ত হয়। মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৫ ডিসেম্বর সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরসহ সারা দেশের সকল বিভাগীয় অফিস, জেলা অফিস এবং ফায়ার স্টেশনসমূহে আলোকসজ্জা করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারাদেশের বিভাগীয়, জেলা অফিসসমূহ ও সকল ফায়ার স্টেশনে অনুরূপ কর্মসূচি পালিত হয়। এছাড়া সাভার জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গভবনসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিনিরাপত্তার জন্য গাড়ি-পাম্প ও জনবল মোতায়েন করা হয়। খবর: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ