ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

হাসান আরিফের অবদান স্মরণীয় হয়ে থাকবে - সচিবালয়ে শ্রদ্ধা নিবেদনের পর পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২১-১২-২০২৪ দুপুর ৩:১৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মরহুম এ এফ হাসান আরিফ ছিলেন একজন আদর্শ আইনজীবী, যিনি শুধু পেশাগত দায়িত্বে নয়, পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর পেশাগত সততা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং পরিবেশ সংরক্ষণে আইনের প্রয়োগে তাঁর অবদান আমাদের সামনে একটি আদর্শ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
 
আজ শনিবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সাবেক এটর্নি জেনারেল, বিশিষ্ট আইনজীবী মরহুম এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর স্মৃতিচারণমূলক বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। 
 
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একজন পরিবেশ আইনজীবী হিসেবে যখনই তাঁর নিকট গিয়েছি ব্যক্তিগত মামলা রেখে তিনি বালু, পাহাড়, নদী দখলকারীদের মামলার বিষয়ে পরামর্শ দিয়েছেন। শুধু আইনজীবী হিসেবে নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেও তিনি পরিবেশ মন্ত্রণালয়ের সকল কাজে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা প্রদান করেছেন। 
 
পরিবেশ উপদেষ্টা বলেন, মরহুম ভূমি উপদেষ্টা তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে মানবিক ও সামাজিক দায়িত্বশীলতার প্রতিফলন দেখা গেছে। পরিবেশ রক্ষায় তার অবদান সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
 
সচিবালয়ে শ্রদ্ধা নিবেদনকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ