ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

ঢাকার আকাশে চক্কর দিয়ে ফ্লাইট গেল কলকাতা-হায়দ্রাবাদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১-২০২৪ দুপুর ১১:৫৪

ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ১৩টি ফ্লাইট ভারতের কলকাতা, হায়দ্রাবাদ, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ঘন কুয়াশার কারণে বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১৩টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট হয়ে কলকাতা, হায়দ্রাবাদ, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৯টা ৪০ মিনিটের পর ডাইভার্ট ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

বিমানবন্দর সূত্র জানায়, অবতরণ করতে না পারা ফ্লাইটগুলোর মধ্যে কলকাতায় যায় কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজ, ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ার, কুয়ালালামপুর থেকে আসা এয়ার এশিয়া, শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া, চীনের গুয়াংঞ্জু ও কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট। এছাড়াও রিয়াদ থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) ফ্লাইটটি কুয়াশার আগাম খবরে মাঝপথে হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, গুয়াংঞ্জুসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সের বাকি ফ্লাইটগুলো সিলেট ও চট্টগ্রামে অবতরণ করে।

চলতি মৌসুমে ঘন কুয়াশার কারণে ২০২৩ সালের ডিসেম্বরের ১২ ও ১৩ এবং ২০২৪ এর ২ জানুয়ারি ফ্লাইট চলাচল ব্যাহত হয় শাহজালালে।

গত ২-৩ দিন ধরে সারাদেশে তীব্র শীত ও ঘনকুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার থেকে ১০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে। এই সময়ে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই।

Admin / Admin

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব - সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে --- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী 

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত: ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর

প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে --- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী