উন্নয়নের প্রতিটি পর্যায়ে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। - পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও উন্নয়ন একে অপরের পরিপূরক তাই উন্নয়নের প্রতিটি পর্যায়ে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। DEVTHON 5.0 এ তরুণদের অংশগ্রহণ দেখে আমি আশাবাদী যে তারা আগামীর পরিবেশবান্ধব উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।
পরিবেশ উপদেষ্টা আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর স্বাধীনতা অডিটোরিয়ামে আজ DEVTHON 5.0 এর চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি এবং টেকসই উন্নয়নে তাদের অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তোলে এবং তাদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম। DEVTHON 5.0 এর পাঁচটি পর্ব—ইন্টারন্যাশনাল কনফারেন্স, কেইস কম্পিটিশন, শর্ট ডকুমেন্টারি, ক্যারিয়ার এক্সপো এবং ডেভটক—তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব প্রদর্শনের সুযোগ করে দেয়। কেইস কম্পিটিশনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিম ‘Doh Mahino Mein Paisa Double’ চ্যাম্পিয়ন এবং শর্ট ডকুমেন্টারি বিভাগে বিইউপির টিম ‘Slytherin’ প্রথম স্থান অর্জন করে।
Rp / Rp
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Link Copied