ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পিঠা উৎসব, সাংবাদিক সম্মাননা প্রদান


সোমেল রানা, মেহেরপুর প্রতিনিধি photo সোমেল রানা, মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১২-২০২৪ দুপুর ২:৮

মেহেরপুর জেলা প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে মঙ্গলবার সন্ধ্যায় প্রেস  ক্লাব মিলনায়তনে পিঠা উৎসব ও দুজন সাংবাদিককে গুণি সাংবাদিক সম্মাননা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।  
আলোচনা সভায় ক্লাবের সভাপতি তোজাম্মেল আযমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু, জিনিয়াস ল্যাবরেটরি স্কুলের পরিচালক আলামিন হোসেন বকুল ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব  আনোয়ারুল হক কালু। অনুষ্ঠান সঞ্চালন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দু দরবেশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সমাজে সাংবাদিকতা খুবই চ্যালেজ্ঞিং পেশা। যে সমাজে গণতন্ত্র থাকে না, সে সমাজ দারুণভাবে অসুস্থ, সেই সমাজে আসলে মুক্ত চিন্তা ও সাংবাদিকতার চর্চা করা প্রচন্ড চ্যালেঞ্জিং। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে মেহেরপুর জেলা প্রেস ক্লাব তার অবস্থান ধরে রাখবে বলে প্রত্যাশা করছি।
সভায় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন ও কালবেলা প্রতিনিধি  খান মাহমুদ আল রাফিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে হরেক রকম  পিঠা উৎসব হয়।

Rp / Rp

শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার

ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন 

বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে

বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন 

কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ