ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৭-১২-২০২৪ বিকাল ৫:৩৩

মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ এ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।   

অদ্য ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখ সকালে ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত 'মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪' এর ফাইনাল ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩০-২৭ গোলের ব্যবধানে বাংলাদেশ আনসার ও ভিডিপি'কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের পক্ষে বিজিবি’র নায়েক মোঃ তারিকুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়।

এর আগে গত ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ শুরু হয়। প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, টীম হ্যান্ডবল ঢাকা, জাতীয় জুনিয়র হ্যান্ডবল দল এবং জাতীয় ইয়ুথ হ্যান্ডবল দলসহ মোট ০৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় গত ২৬ ডিসেম্বর সকালে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৭-০৬ গোলের ব্যবধানে টীম হ্যান্ডবল ঢাকা'কে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। একই দিন সন্ধ্যায় বিজিবি ৩৩-১৮ গোলের ব্যবধানে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে প্রতিযোগিতার ফাইনালে ওঠে। এরই ধারাবাহিকতায় আজ সকালে বডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ আনসার এর মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Rp / Rp

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লীগের পরিকল্পনা করছে সরকার -- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার