ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

দরিদ্র ও প্রবীণসহ সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া মানুষের কল্যাণ ও উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে সমাজ সেবা অধিদপ্তর -- উপদেষ্টা শারমীন এস মুরশিদ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২৯-১২-২০২৪ বিকাল ৫:৫৮
আজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত আগামী ২ জানুয়ারি ' ২০২৫ জাতীয় সমাজ সেবা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে দিক নির্দেশনামূলক এক জুম প্লাটফর্ম মিটিং অনুষ্ঠিত হয়। 
 
সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান এর সভাপতিত্বে জুম প্লাটফর্মে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মো. মহিউদ্দিন, মন্ত্রণালয়, অধিদপ্তর এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশ নেন। 
 
সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপদেষ্টা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তর দেশের দরিদ্র, প্রবীণ ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, বিধবা ও স্বামী নিগৃহিতা নারী, গুরুতর অসুস্থ রোগী ও প্রান্তিক জনগোষ্ঠীসহ অসহায় মানুষের কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ সফলতার সাথে বাস্তবায়ন করছে।
 
উপদেষ্টা সমাজসেবায় মানুষের কল্যাণে আমাদের সেবা কোথাই নেই, তা জানিয়ে দিতে এবারের র‍্যালিটি হবে ম্যারাথন পদ্ধতিতে, তিন কিলোমিটার পর্যন্ত। র‍্যালিতে থাকবে ব্যানার, ফেস্টুন, বেলুন, বাদ্যযন্ত্র।  জুলাই গণঅভ্যুত্থানের ছেলে-মেয়েরা এলাকার স্বেচ্ছাসেবী নারী, পুরুষ এবং সমাজকর্মী এবং সর্বস্তরের জনতা এ র‍্যালিতে অংশগ্রহণ করবে।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ