ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বগুড়ায় তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত


তৌহিদ আহমেদ, সোনাতলা  photo তৌহিদ আহমেদ, সোনাতলা
প্রকাশিত: ৩০-১২-২০২৪ বিকাল ৭:৩৮

"এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষে বগুড়ায় ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ এর উদ্বোধন হয়েছে।

সোমবার সকালে সাড়ে ১০টায় শহীদ চান্দু ষ্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার এবং ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর সহযোগীতায় প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এসময় জেলা পুলিশ সুপার জিদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশিদ শাইন, জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য রিতু মণি, ক্রীড়া সংগঠক সাজেদুল ইসলাম রবি, জেলা ট্রাফিক পুলিশের টিআই খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, জেলা প্রশাসনের উদ্যোগে জেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন খেলাধুলা শুরু হবে। ইউনিয়ন চ্যাম্পিয়ন দল খেলবে থানায়। থানা চ্যাম্পিয়ন খেলবে জেলায়, জেলা চ্যাম্পিয়ন খেলবে বিভাগে এবং বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হলো। এ কর্মসূচি আগামী ১৯ ফেব্রুয়ারি-২০২৫ পর্যন্ত চলমান থাকবে।

Rp / Rp

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত