ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নড়াইলে সময় টিভির সাংবাদিককে কুপিয়ে জখম


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ৩১-১২-২০২৪ রাত ১১:৫

নড়াইলে সময় টিভির সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১২টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপরে এ হামলার ঘটনা ঘটে।

সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত হান্নান আলীর ছেলে।স্থানীয়রা জানান, সোমবার রাতে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব মোটরসাইকেলে লোহাগড়ার নিজ বাড়ি থেকে নড়াইলের দিকে আসছিলেন। পথিমধ্যে নড়াইল শেখ রাসেল সেতুর ওপরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহত সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব বলেন, মোটরসাইকেলে লোহাগড়া থেকে নড়াইলে যাচ্ছিলাম। পথিমধ্যে নড়াইল শেখ রাসেল সেতুতে পৌঁছালে দুর্বৃত্তরা আমাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

নড়াইল সদর থানার ওসি মো.সাজেদুল ইসলাম  বলেন, ঘটনাটি শোনা মাত্র আমি হাসপাতালে গিয়েছিলাম। সাংবাদিক সজিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত