নড়াইলে সময় টেলিভিশনের নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলার প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
বুধবার (১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে লোহাগড়া উপজেলা গেটে লোহাগড়া উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক রূপক মুখার্জি, খায়রুল ইসলাম, শাহাজাহান সাজু, বিপ্লব রহমান, সরদার রইচ উদ্দিন টিপু, কাজী ইমরান, রাশেদ রাশু, মনির খান, আজিজুর বিশ্বাস প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলায় বোঝা যায় গণমাধ্যম বর্তমান সময়ে নিরাপদ নয়। সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবের উপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
সাংবাদিকদের ওপর হামলা বর্তমান সময়ে বেড়েছে- এটা নিরাসন জরুরি। সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে গণমাধ্যম হুমকির মুখে পড়বে। এসময় মানববন্ধনে উপস্থিত গণমাধ্যমকর্মীরা হামলার৷ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় মানববন্ধনে নড়াইল ও লোহাগড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার (৩০ ডিসেম্বর) লোহাগড়া থেকে নড়াইল ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Rp / Rp
বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মহাদেবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
রাজশাহীতে সকলের জন্য স্কাউটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত
বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট হাসপাতাল থেকে গুরুতর আহত রোগীকে 'নরমাল' সার্টিফিকেট দেওয়ার প্রতিবাদ সংবাদ সম্মেলন
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
মহাদেবপুরে ৩ দিনব্যাপী বইমেলা পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্ত
১৬ বছর পর পুনরায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান
২৮শে এপ্রিল আসলাম চৌধুরীর মামলার চূড়ান্ত শুনানি রায়ের দিকে তাকিয়ে চট্টগ্রাম ও দেশবাসী
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ
বাগেরহাটে প্রান্তিক নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান