মেহেরপুরের গাংনী যুবদল নেতার গলাকাটা লাশ উদ্ধার
মেহেরপুরের গাংনী পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলার শহড়াবাড়িয়া-কামারখালী মাঠের কাঁচা রাস্তার পাশের একটি জমি থেকে লাশ উদ্ধার করা হয়। আলমগীর হোসেন এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও সদ্য প্রবাস ফেরত গাংনী পৌরসভার এক নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া বাজার পাড়ার মইনুদ্দিনের মেজো ছেলে।
নিহত আলমগীর হোসেনের ছোট ভাই আলামিন হোসেন জানান, দুই মাস আগে আলমগীর হোসেন দুবাই থেকে বাড়িতে ফিরেছে। সে গাংনী পৌরসভার এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। প্রতিদিন সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয় এবং রাত দশটার মধ্যে বাড়িতে ফিরে আসে। বুধবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মোবাইল ফোনে যোগাযোগ করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিকটাত্মীয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে জানানো হয়। সকালে উপজেলার সহড়াবাড়িয়া এলাকায় একটি গলাকাটা লাশ পড়ে আছে জানতে পেরে ঘটনাস্থলে এসে ভাইয়ের লাশ সনাক্ত করি। তিনি আরও জানান, জানামতে তার কোন শত্রু নাই।
সংবাদ পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, ডিবি ওসি গোপাল কুমারসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ বাণী ইসরাইল জানান, উপজেলার সহড়াবাড়িয়া - কামারখালী কাঁচা রাস্তার পাশ থেকে লাশ উদ্দার করি। কি কারনে তাকে হত্যা করা হয়েছে এ বিষয়টি এখনও জানা সম্ভব হয়নি। তবে রহস্য উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।
Rp / Rp
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন