ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত রাতুলকে আর্থিক সহায়তা দিলো বিজিবি


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ২-১-২০২৫ দুপুর ৪:৫৯
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা রাইসুর রহমান রাতুল নামের একজন তার চিকিৎসার ব্যয় নির্বাহ ও পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনার লক্ষ্যে উত্তরা ০৭নং সেক্টরের ২৮ নম্বর রোডে একটি ফুড কোর্ট এর দোকান দেয়ার ইচ্ছা পোষণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। ফেসবুক পোস্টটি বিজিবি কর্তৃপক্ষের নজরে আসলে আহত রাইসুর রহমান রাতুল ও তার অভিভাবককে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে আমন্ত্রণ জানানো হয়। এরই ধারাবাহিকতায় আজ সকালে বিজিবি সদর দপ্তরে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ ইয়াসির জাহান হোসেন আহত রাতুল ও তার অভিভাবকের হাতে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার একটি চেক হস্তান্তর করেন। 
 
উল্লেখ্য, বিজিবি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার দাবির সাথে একাত্মতা পোষণ করে ছাত্র-জনতার পাশে থেকে সহযোগিতা প্রদান করেছে। বিজিবি'র নিজস্ব উদ্যোগে এবং আন্তরিক প্রচেষ্টায় আন্দোলনে আহত ৪২ জন ছাত্র-জনতাকে বর্ডার গার্ড হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে। গত ০৮ ডিসেম্বর ২০২৪ তারিখে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বিজিবি সদর দপ্তরে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ০৭ জন অসহায় ছাত্র-জনতাকে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান করেন। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির পক্ষ থেকে সারাদেশে ১০০ জন আহত ছাত্র-জনতাকে পুনর্বাসনের প্রতিশ্রুতি প্রদান করেন। এরই ধারাবাহিকতায় আজ বিজিবি সদর দপ্তরে আহত রাতুলকে আর্থিক সহায়তা প্রদান করলো বিজিবি।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ