হৃদরোগ কল্যানে হার্টবিট " শুভ উদ্বোধন ও আলোচনা সভা
হার্ট ফেইলর বা হার্টের কার্যক্ষমতা অতিমাত্রায় কমে যাওয়া রোগীদের পরামর্শ ও পূর্ণবাসন, হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমগ্রহন, স্বল্পমূল্যে স্ক্রিনিং প্রোগ্রামের ব্যবস্থা, বেসিক লাইফ সাপোর্টসহ হৃদরোগ জনিত বিভিন্ন কার্যক্রম ব্যবস্থার উপর গতকাল রবিবার দুপুর ২ টায় কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারে " হৃদরোগ কল্যানে হার্টবিট " বিষয়ক আলোচনা সভা ও এর কার্যক্রম সুব্যবস্থা গ্রহনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডা. শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনির্ভাসিটি অব নেভেদা লাস ভেগাস (ইউএসএ) এর কার্ডিওলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. চৌধুরী হাফিজুল আহসান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. রফিকুল হাসান, ইউনির্ভাসিটি অব নেভেদা লাস ভেগাস (ইউএসএ) নিউরো মেডিসিন অধ্যাপক ডা. সেলিনা পারভীন, শহীদ সরকারি বুলবুল কলেজের অধ্যাক্ষ অধ্যাপক মো. বাহেজ উদ্দিন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ইমতিয়াজুল ইসলাম, স্কয়ার স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ খতিব শাহনাজ সুলতানা । বক্তব্য রাখেন ডা. সানোয়ার নেওয়াজ, অপসোনিন ফার্মা লিমিটেডের আরএসএম মো. শাহজাদা আলম। এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. নর্গিস সুলতানা, পাবনা কলেজের প্রভাষক মো. বাবর আলী কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব মোস্তফা জামাল শামীম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা ফার্মাসিউটিক্যালস্ এক্সিকিউটিভ ফোরামের সভাপতি মো. মমতেহান জান্নাত প্রিন্স। এসময় হাসপাতালের চিকিৎসক, বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের কর্মকর্তা- কর্মচারিরা উপস্থিত ছিলেন।
Rp / Rp
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬
মানিকগঞ্জের দৌলতপুরে কিশোরীদের স্বপ্নপূরণে আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
বাগেরহাটে মাছের ঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন