ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

তারেক রহমান গাজীপুর -৩ আসন কাউকে লিজ দেয়া হয় নাই - আতাউর রহমান মোল্লাহ


আবু নাইম, শ্রীপুর প্রতিনিধি  photo আবু নাইম, শ্রীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২৫ বিকাল ৬:৩৬

বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে আওয়ামিলীগ এবং তাদের মাফিয়ারা। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী বাজারে যুবদলের পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো মেরামতে প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে সারোয়ার হোসেনের সভাপতিত্বে ও শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লাহ। তিনি আরো বলেন, আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশে জাতীয়বাদী ইসলামী মূল্যবোধে আমরা রাজপথে রয়েছি,আমরা অঙ্গিকারবদ্ধ হয়েছি, রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি,কেউ যদি বাংলাদেশের এক ইঞ্চি মাটি দিয়ে ষড়যন্ত্র করে তাহলে আমরা সর্বদাই মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি। তিনি বলেন, বাংলাদেশের মালিক জনগণ, এদেশ কিভাবে চলবে কে চালাবে তা ঠিক করবে একমাত্র জনগণ। তিনি বলেন, গত ১৬ টি বছর আমরা আন্দোলন করেছি,জেল খেটেছি, ফেরারি জীবন কাটিয়েছি, গুম হয়েছি খুন হয়েছি কিন্তু স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে এক মুহূর্তের জন্যও রাজপথ ছাড়ি নাই।

তিনি বলেন, এই মাটিকে যারা কলষিত করার জন্য আওয়ামী লীগ এবং তাদের দোসরা যেমনি ভাবে ষড়যন্ত্র করছে তার অংশ হিসেবে বিএনপির কিছু লোক জনে আওয়ামী লীগ লোকজনকে পাশে রেখে রাজনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র লক্ষ্য করতে পারছি। তিনি বলেন, কারা মানুষের জমি দখল করছে? কারা মিল ফ্যাক্টরি দখল করছেন? কারা চাঁদাবাজি করছে? কারা মানুষকে ভয় দেখাচ্ছেন? যুবদল করলে এগুলি করতে দেওয়া হবে না। তিনি বলেন, তারেক রহমান গাজীপুর -৩ আসন কাউকে লিজ দেয় নাই। তিনি বলেন, গাজীপুর -৩ আসনের জণগণ নির্ধারিত করবে কে এ আসন থেকে নির্বাচন করবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জল, জেলা যুবদলের সদস্য আলী হোসেন, উপজেলা যুবদলের সদস্য এমদাদুল হক, উপজেলা যুবদলের ইকবাল হোসেন খান,সদস্য সজীব জাহাঙ্গীর,জেলা যুবদলের সদস্য সাকী বুল হাসান, রাজাবাড়ি যুবদলের নেতা দেলোয়ার সরদার, মনির মন্ডল, মিলন সরকার, ফরহাদ, সিহাব, আলি হোসেন, নজরুল, আলাউদ্দীন, সাদ্দাম হোসেন পালোয়ান প্রমুখ।

Rp / Rp

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ