ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

সেবা প্রদানে স্বতঃস্ফূর্ত নাহলে শাস্তি: সিনিয়র সচিব


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৭-১-২০২৫ বিকাল ৬:৪৭
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, ডিজিটাল ভূমিসেবায় দায়িত্ব প্রাপ্তরা সেবা প্রদানের ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত নাহলে তারা শাস্তির আওতায় আসবেন। এছারা সেবা যথাযথভাবে প্রদানের নিমিত্তে ভূমি সহকারীদের প্রতি বেশি নির্ভরশীলতা পরিহার করতে হবে। ভূমি সেবা গতিশীল করতে পর্যায়ক্রমে সেবা প্রদান কারী সবাইকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। প্রতি জেলার অন্তত তিন জনকে মাস্টার ট্রেইনার করে গড়ে তোলা হবে যাতে করে তারা জেলার অন্যদের প্রশিক্ষিত করতে পারে।
 
আজ(মঙ্গলবার) রাজধানীর তেজগাঁও ভূমি ভবনের সাভাকক্ষে ভূমি ব্যবস্থাপনার উন্নয়নে ভূমি সংক্রান্ত সমন্বিত সকল সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দেয়ার নিমিত্তে গৃহীত  'অটোমেশন প্রকল্পে'র সভায় তিনি এসব কথা বলেন।
 
সিনিয়র সচিব বলেন, ভূমি মন্ত্রণালয় জনগণের সেবা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর। জনগণের সেবায় স্বচ্ছতা, সততা, এবং নিষ্ঠা প্রদর্শন করতে হবে। ভূমি সেবা প্রদানে আন্তরিক ও যত্নশীল হতে হবে এবং সেবার মান উন্নয়নে সচেষ্ট থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন তিনি।
 
উল্লেখ্য, ভূমি ব্যবস্থাপনার উন্নয়নে ভূমি সংক্রান্ত সমন্বিত সকল সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দেয়ার নিমিত্তে এই অটোমেশন প্রকল্প গ্রহণ করা হয়েছে।  অনলাইনে যুক্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সেবা প্রদানের ক্ষেত্রে সেবার মান বৃদ্ধির বিষয়ে তাদের পরামর্শ উল্লেখ্য করেন। তারা জানান ভূমি সেবা ডিজিটাইজেশনের ফলে দিনে সর্বোচ্চ ৭-৮ হাজার আবেদন জমা পরছে এবং আবেদন নিস্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্তরা সর্বোচ্চ নিষ্ঠার সাথে আবেদন নিষ্পত্তি করছেন। দ্রুত তম সময় সেবা প্রদানের লক্ষ্যে  ইতোমধ্যে বিদ্যমান সফটওয়ারগুলো আপগ্রেড করা হয়েছে।
 
সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ,উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মাঠ প্রশাসনের বিভিন্ন জেলার কর্মকর্তারা অনলাইনে যুক্ত থেকে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ