গাইবান্ধায় শীতার্তদের পাশে সেনাবাহিনী
প্রতি বছরের ন্যায় এবারও গাইবান্ধায় সেনাবাহিনী দরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা সেনা ক্যাম্প শীতবস্ত্র বিতরণ করেন। গাইবান্ধা সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে সদর উপজেলার পূর্বকোমরনই মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, গরীব ও দুস্থ শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন গাইবান্ধা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রোকনুজ্জামান জয়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রিজভী আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফারুক হোসেনসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তারা। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেয়ে অসহায় মানুষরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Rp / Rp
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
Link Copied