ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৮-১-২০২৫ দুপুর ১১:০
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে। এই সহায়তার মধ্যে কারিগরি প্রশিক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, বৈদ্যুতিক গণপরিবহন চালু, দক্ষতা বৃদ্ধিসহ বায়ু ও পানি দূষণ প্রতিরোধের কার্যক্রম থাকবে।
 
মঙ্গলবার সচিবালয়ে তার অফিস কক্ষে ইইউ-ইআইবি প্রতিনিধিদলের সাথে বৈঠকে এ কথা বলেন উপদেষ্টা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার।
 
বৈঠকে রিজওয়ানা হাসান বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ, নদী পরিষ্কার, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, হাতি অভয়ারণ্য প্রতিষ্ঠা ও জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। তিনি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের সম্পৃক্ত করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
 
নিকোলা বিয়ার বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে বলেন, ইইউ ও ইআইবি বাংলাদেশের পরিবেশ উন্নয়নে অভিজ্ঞতা ও সম্পদ দিয়ে সহযোগিতা করবে। তিনি বনায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই আবাসন, সবুজ বন্ড ও বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগের সম্ভাবনার কথা উল্লেখ করেন।
 
বৈঠকে পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইইউ ও ইআইবির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
অপরদিকে, বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আজ ৪টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২০ টি অবৈধ ভাটা হতে ১,১৪,০০,০০০/-(এক কোটি চৌদ্দ লক্ষ হাজার টাকা মাত্র) জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ১১টি ইটভাটার চিমনী ভাঙ্গাসহ সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় ও ২ টি ইটভাটা বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও, ০১টি চারকোল ফ্যাক্টরীকে এক লক্ষ টাকা জরিমানা এবং ০১ টি চারকোল ফ্যাক্টরী উচ্ছেদ করে কারখানার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
২০ টি ইটাভাটাকে এক কোটি চৌদ্দ লক্ষ টাকা জরিমানা, ১১টির কার্যক্রম বন্ধ ও ২ টি বন্ধের নির্দেশ।

Rp / Rp

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা

সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী

গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন 

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার

আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ