শ্রীপুরে প্রধান শিক্ষক ও অফিস সহকারীর অপসারণের দাবীতে মানববন্ধন
গাজীপু শ্রীপুরে গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারীর অপসারণ দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন অভিভাবকবূন্দ ও স্থানীয়রা। বুধবার বেলা ১১টায় গোসিঙ্গা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন অভিযোগ করেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিদ্যালয়ে নিয়োগ লাভ করেছেন। পরে অফিস সহকারী আসাদুজ্জামানের যোগসাজশে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ, এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অনিয়ম করে যাচ্ছেন। বিএনপি নেতা আক্তার হোসেন বলেন, বিভিন্ন সময় প্রধান শিক্ষক তার মনগড়া পকেট কমিটি গঠন করে নানা অনিয়ম করছেন, এবারও পকেট কমিটি গঠনের প্রক্রিয়া চালাচ্ছেন। প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের কারণে শিক্ষার মান দিন দিন কমে যাচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার মান ফিরিয়ে আনতে বর্তমান প্রধান শিক্ষককে অপসারণ করে যোগ্য কাউকে নিয়োগ দিতে প্রশাসনের কাছে আবেদন জানাই। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন ইউএনও ব্যারিস্টার সজিব আহমেদ।
Rp / Rp
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না