রাঙামাটির লংগদুতে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ওসমান হারুনকে আর্থিক সহায়তা দিলো বিজিবি
জুলাই-আগস্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আহত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ঢাকার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম শ্রেনীর ছাত্র মোঃ ওসমান হারুনকে আর্থিক সহায়তা দিয়েছে বিজিবি।
অদ্য ১১ জানুয়ারি ২০২৫ তারিখ সকালে বিজিবির রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি বৈষম্যবিরোধী আন্দোলনে আহত পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন সোনারগাঁও গ্রামের মোঃ মানিক এর ছেলে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ঢাকার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম শ্রেনীর ছাত্র মোঃ ওসমান হারুনকে উন্নত চিকিৎসা ও পড়াশোনা সম্পন্ন করার লক্ষ্যে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করেন। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহত শিক্ষার্থী গত ০৪ আগস্ট ২০২৪ তারিখ ঢাকার উত্তরা, রাজলক্ষী এলাকায় তাজা বুলেট লেগে তার বাম হাতের সোল্ডারে গুলিবিদ্ধ হয়। বর্তমানে সে অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতা প্রদর্শনপূর্বক বিজিবি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে সর্বদাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এরই প্রেক্ষিতে আন্দোলনে আহত ছাত্র-জনতার অনেককে ইতিমধ্যেই বিজিবি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সারাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
Rp / Rp
প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ
জাতীয় বাজেট ২০২৬-২০২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা, ”টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি” শীর্ষক আলোচনা সভা
সংস্কৃতি মন্ত্রী'র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী
গবেষণার ফলাফল এমন হওয়া উচিত যা মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয় - বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন
বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে : বাণিজ্যমন্ত্রী
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা ডিএমপি কমিশনার
আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে