ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ২৫


মো. টিটুল মোল্লা, ফরিদপুর জেলা photo মো. টিটুল মোল্লা, ফরিদপুর জেলা
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ৩:৫১
ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দার বাঁশাগাড়ি এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
 
পুলিশ ও স্থানীয়সূত্রে জানাগেছে, রবিবার সকালে ফরিদপুরের নগরকান্দার উপজেলার বাঁশাবগাড়ি এলাকায় কুষ্টিয়ার দিক থেকে আসা আরিফ মীম পরিবহনের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ মীম পরিবহনের দুই যাত্রী নিহত হয়। এছাড়াও ওই বাসে থাকা অন্তত আরও ২৫ যাত্রী আহত হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এদিকে সড়ক দুর্ঘটনার কারণে দুই পাশের সড়কে যানজট লেগে গেলে নগরকান্দা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
 
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বলেন, সকালে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ভেতরে অন্য কোনো যাত্রী রয়েছে কিনা তা তল্লাশি শেষে উদ্ধার কাজ শেষ করা হয়। তিনি বলেন, ঘন কুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকতে পারে।  
 
এ ব্যাপারে নগরকান্দা থানার ওসি মোহাম্মদ সফর আলী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও সড়ক দুর্ঘটনার কারণে দুই পাশের সড়কে যানজট লেগে গেলে নগরকান্দা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

Rp / Rp

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন