মুজিবনগর সীমান্তে ২.০১৮ কেজি স্বর্ণসহ এক ভারতীয় আটক
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ২.০১৮ কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ নূর হোসেন (৪৮) নামের একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
অদ্য ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ মেহেরপুর জেলার মুজিবনগর থানার অন্তর্গত মুজিবনগর মাঠের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হবে। এ প্রেক্ষিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান এর দিকনির্দেশনায় অধীনস্থ মুজিবনগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ১০৪/৫-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুজিবনগর মাঠের পার্শ্বে বাগানের মধ্যে অবস্থান গ্রহণ করে। আনুমানিক সকাল ১০৩০ ঘটিকায় বিজিবি টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে পায়ে হেঁটে সীমান্তের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি ভারতের অভ্যন্তরে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে। পরবর্তীতে বিজিবি টহলদল আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার কোমরের সাথে প্যান্টের ভেতরে স্কচটেপ দ্বারা মোড়ানো ০৩টি প্যাকেটের মধ্য হতে ০২ কেজি ১৮ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তি ভারতের নদীয়া জেলার চাপড়া থানার অন্তর্গত হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে মোঃ নুর হোসেন (৪৮)। তার বিরুদ্ধে মামলা দায়ের করতঃ তাকে মুজিবনগর থানায় হস্তান্তরপূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।
Rp / Rp
সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাগেরহাটে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজের অঙ্গীকার
শরীয়তপুরে অবৈধ ইটভাটা ভেঙে ১ লাখ টাকা জরিমানা
বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর ও ২টি কুকরি চাপাতি উদ্ধার
ঢাকায় সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
জাজিরায় চাঁদাবাজি ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও তার ছেলে কারাগারে
বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে -- মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
কোম্পানীগঞ্জের দুই কিশোর কবিরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত
কৃষকের হাতেই পরিবর্তনের চাবিকাঠি: শিবচরে পিএফএস কংগ্রেস-২০২৬