ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

গভীর রাতে এবার পাঁচবিবিতে শীতার্তদের কম্বল দিলেন জয়পুরহাট পুলিশ সুপার


মো. টিটুল মোল্লা, ফরিদপুর জেলা photo মো. টিটুল মোল্লা, ফরিদপুর জেলা
প্রকাশিত: ১৫-১-২০২৫ দুপুর ৪:০

কনকনে ঠান্ডা সেই সঙ্গে বইছে হিমেল হাওয়া কুয়াশাছন্ন গভীর রাত উপেক্ষা করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা ঘুড়ে ঘুড়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। এ সময় পুলিশ সুপারের হাত থেকে কম্বল পেয়ে অনেক খুঁশি হয় অসহায় মানুষগুলো। তারা বলেন, এই শীতে গরম কাপড় না থাকায় রাতে ভালো ঘুম হয়না কম্বল পেয়ে ভালো লাগছে স্যারের জন্য প্রাণভরে দোয়া করেন তারা। 
গতকাল মধ্যরাতে উপজেলার বাগজানা ইউনিয়নের চকসমশের হিন্দুপাড়া, উচাই বাজিতপুর মিশনমোড় ও বীরনগর স্কুল মাঠে এলাকার আদিবাসী এবং পাঁচবিবি রেলস্টেশন এলাকার শীতবস্ত্রহীন অসহায়, হতদরিদ্র, পথশিশু ও প্রতিবন্ধী মানুষের মাঝে পুলিশ সুপার প্রায় আড়াই’শ কম্বল বিতরণ করেন। এসময় পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল-মামুন, জেলা গোয়েন্দা শাখা পুলিশের অফিসার ইনচার্জ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। 
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, আমরা মানবিক কারণে জেলা পুলিশের পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। শীতের রাতে অসহায় মানুষগুলো যেন গরমের উষ্ণতা পায় এজন্য কম্বল দিয়ে সহযোগিতা করছি। পুলিশের কাজ অসহায় মানুষের পাশে দাঁড়ানো সেই মানবিক মূল্যবোধ থেকেই আমরা একাজ করছি। সমাজের সকল বিত্তবানদের শীতার্তদের পাশে এগিয়ে আসা উচিৎ ।

Rp / Rp

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন