ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বকশীগঞ্জে হলদে বরণে সেজেছে ফসলের মাঠ, কমেছে সরিষার চাষ


জিএম ফাতিউল হাফিজ বাবু , জামালপুর photo জিএম ফাতিউল হাফিজ বাবু , জামালপুর
প্রকাশিত: ১৫-১-২০২৫ বিকাল ৬:৮

জামালপুরের বকশীগঞ্জে ফসলের মাঠ যেন হলদে বরণে সেজেছে। প্রকৃতিতে অপরূপ সৌন্দর্যের হাতছানী দিচ্ছে। দিগন্তজোড়া ফসলের মাঠে বাতাসে দোল খাচ্ছে হলুদের আভা। মাঠে মাঠে প্রকৃতি প্রেমীরা মাতোয়ারা হচ্ছেন সেলফি বা ছবি তুলতে। সব ছাপিয়ে বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন স্থানীয় সরিষা চাষিরা।
খোঁজ নিয়ে জানা গেছে, এবছর রোপা আমনের বাম্পার ফলনের পর চাষ করা হয় সরিষা চাষ। 
রোপা আমন চাষ শেষে স্থানীয় কৃষকরা সেই জমিতেই সরিষা চাষ শুরু করেন। চলতি রবি মওসুমে সরিষা চাষিদের উদ্বুদ্ধ করতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ হাজার ৫০০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এবছর ৭ হাজার ৫২০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সেই লক্ষ্যমাত্রার বিপরীতে চলতি মওসুমে ৬ হাজার ৮১৫ হেক্টর জমিতে সরিষার আবাদ করেছেন সরিষা চাষিরা। প্রণোদনা কমে যাওয়ায় এবং অর্থকরী ভুট্টা চাষ ও আলু চাষে আগ্রহ বাড়ায় এবার সরিষার চাষ কম হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে আগামিতে 
সরিষা চাষের আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হবে জানান সংশ্লিষ্ট দপ্তর। 
স্থানীয় কৃষকরা জানান, কম খরচে ,স্বল্প খরচে কম পরিশ্রমে অর্থকরী ফসল পাওয়া যায় সরিষা চাষে। বিশেষ করে ভোজ্য তেলের মূল্য বেড়ে যাওয়ায় অনেক কৃষক সরিষা চাষে ঝুঁকেছেন। যাতে করে কৃষক নিজের উৎপাদিত সরিষা দিয়েই ভোজ্য তেলের চাহিদা মেটাতে পারেন সেলক্ষ্য নিয়েই এবার সরিষা আবাদে নেমেছেন স্থানীয় চাষিরা। সরিষা চাষ শেষে আবার ওই জমিতে বোরো চাষ করবেন বলে জানিয়েছেন কৃষকরা। এবার দেশী সরিষার চেয়ে উন্নতজাতের বারি-১৪, বারি-১৭, টরি-৭ ও বিনা-১১ জাতের বেশি চাষ করা হয়েছে। 
তবে সরিষার বাম্পার ফলেনের সম্ভাবনা থাকলেও সরিষার ন্যায্যমূল্য পাওয়া নিয়ে সংশয় রয়েছে কৃষকদের মধ্যে। 
সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামের সরিষা চাষি মোবারক হোসেন, আ: ছাত্তার, আক্কাছ আলী জানান, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলনের আশা করছি। এই ফসল উৎপাদনে খরচ কম হওয়ায় আমরা আবাদ করেছি। উপজেলা কৃষি অফিস থেকে নিয়মিত তদারকিও করা হচ্ছে। তবে ভাল দাম না পেলে আর সরিষার আবাদ করবেন না বলে জানান তাঁরা। 
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বকশীগঞ্জ উপজেলা কৃষি চাষে ব্যাপক সরিষা চাষ উপযোগী এলাকা। আবহাওয়া অনুকূলে থাকলে এই এলাকায় বাম্পার ফলন হয় সরিষা আবাদে। এবছর আবহাওয়া কৃষকের অনুকূলে রয়েছে। আশা করছি বাম্পার ফলন হবে সরিষায়। 
তিনি জানান, চলতি মওসুমে বকশীগঞ্জ উপজেলার ৫ হাজার ৫০০ কৃষককে সরিষা চাষে উদ্বুদ্ধ করতে প্রণোদনা দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১০ কেজি ডিএপি সার , ১০ কেজি এমওপি সার ও ১ কেজি করে সরিষার বীজ বিতরণ করা হয়।

Rp / Rp

চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত উদ্যোগের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সরদার একেএম নাসির উদ্দীন কালু

বাগেরহাটে কলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেল

মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন এমপি ফজলে হুদা

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে সাংগঠনিক সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা

মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে  যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২

সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী